ভালোবাসা, তোর জন্য...
----সাকির আহমেদ রোমান

ভালোবাসা, শরতের সব সুখী শুভ্র মেঘ যদি তোর হয়ে যায়...
তবে, শীতের কুয়াশায় ঢাঁকা আকাশটা নাহয় আমার।


ভালোবাসা, শহরের আলোকিত রাজপথ যদি তোর জন্য হয়...
আমি নাহয় গ্রামের কোন অজানা মেঁঠো পথে হেঁটেই সন্তুষ্ট...।


ভালোবাসা, তোর জন্য যদি শত প্রেমিকের হাতের,
লাল গোলাপের পাঁপড়ী হয়...
কাল্পনিক নীলগোলাপটা নাহয় আমার...।


ভালোবাসা, তোর জন্য যদি পূর্ণ চাঁদের জলজোছনা হয়ে যায়...
আমি নাহয় এবেলায় অমাবস্যায় রয়ে যাব, ক্ষতি নেই তো!


ভালোবাসা, প্রিয় লেখকের কোন দামী উপন্যাস যদি হয় তোর জন্য...
আমার লেখা সস্তা কবিতারা নাহয় আমারই থাকলো...।


ভালোবাসা, তোর জন্য যদি যোগ্যতা হয়ে যায়...
এবেলায় ভালোবাসা নাহয় আমার জন্য বিলাসিতা...।